সকাল নারায়ণগঞ্জঃ
মাদারীপুরে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জেলা পুলিশের দিনব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপার কার্যালয়ে ধাপে ধাপে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ৮:০০ ঘটিকায় মাদারীপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের সমন্বয়ে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (অপস্) জনাব বিমল চন্দ্র বর্মন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সদস্যদের মাঠ পর্যায়ের দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ওপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। এ সময় তিনি ড্রেসরুলস মানা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের সঙ্গে ইতিবাচক ও সহমর্মিতাপূর্ণ আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের থেকে কল্যাণমূলক প্রস্তাব আহ্বান করা হয় এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা হয়। বক্তব্যে পুলিশ সুপার বলেন:
“আপনাদের পেশাদারিত্বের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও জেলার শান্তি বজায় রাখার পাশাপাশি নিজের ও পরিবারের প্রতিও দায়িত্বশীল হতে হবে।”
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অপরাধ সভায় জেলার সার্বিক নিরাপত্তা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ সুপার নিম্নলিখিত বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন:
দিনব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে মাদারীপুর জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা সুদৃঢ় করার পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।