শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সঙ্গে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের মতবিনিময়

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয় কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র সভাপতিত্বে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নানা সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নারায়ণগঞ্জ শহরের প্রধান সমস্যা মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি এবং তীব্র যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। নাগরিকদের সুনির্দিষ্ট মতামত, পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা নিয়ে নারায়ণগঞ্জকে মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও যানজটমুক্ত করতে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।”

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ শহরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu