শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলারের (Michael Miller) নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের ভূমিকা, পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠকে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, বিশেষ করে পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপরাধ মোকাবিলা এবং জেন্ডার সংবেদনশীল পুলিশিং নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন, মানবপাচার প্রতিরোধ এবং ভিকটিম সুরক্ষা বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, পেশাদার ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহায়তা, প্রযুক্তি হস্তান্তর, যৌথ প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞ বিনিময়ের আশাবাদ ব্যক্ত করা হয়। প্রাতিষ্ঠানিক পরামর্শ ও আন্তর্জাতিক মানদণ্ডে টেকসই সক্ষমতা বৃদ্ধিতে ভবিষ্যতে ইইউ ও বাংলাদেশ পুলিশের মধ্যকার এই অংশীদারত্ব আরও জোরদার হবে বলে উভয় পক্ষ মতপ্রকাশ করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu