শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজট নিরসন ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে মাঠে নেমেছে ২২ জন প্রশিক্ষিত ট্রাফিক ভলান্টিয়ার। বিকেএমইএ (BKMEA) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (NCCI)-এর যৌথ উদ্যোগে এই কার্যক্রমের সূচনা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ট্রাফিক ভলান্টিয়ার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (NDI) চেয়ারম্যান জনাব মাশুকুল ইসলাম রাজীব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, নারায়ণগঞ্জ শহরের সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে এ ধরনের যৌথ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। শিল্প ও বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিকেএমইএ ও এনসিসিআই-এর সহায়তায় নিয়োজিত এই ভলান্টিয়াররা দৃশ্যমান ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউছার আশা এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিকেএমইএ ও এনসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জেলা আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি হুমায়ুন কবির, এনসিসিআই-এর পরিচালক আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার সোহান, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক মোঃ মজিবর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu