শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

তারেক রহমানের ফেনী সফরকে স্বাগত জানাতে মৌচাকে কাউন্সিলর ইকবালের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৪ Time View

বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ফেনী সফরকে স্বাগত জানিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় রাজপথে অবস্থান ও অভিনন্দন মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিকালে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন এবং প্রিয় নেতা ও প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মুখরিত স্লোগান দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী আগমনকে কেন্দ্র করে দেশের মানুষের মাঝে বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমাদের প্রিয় নেতার এই সফরকে সফল ও সাফল্যমণ্ডিত করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড বিএনপি ও সিদ্ধিরগঞ্জ থানা অঙ্গসংগঠনের পক্ষ থেকে আমরা রাজপথে অবস্থান নিয়ে আমাদের স্বতঃস্ফূর্ত অভিনন্দন জানাচ্ছি।”

উক্ত অবস্থান কর্মসূচি ও অভিনন্দন মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের কর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu