বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি’র ফেনী জেলা সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এই ব্রিফিং প্রদান করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি মুভমেন্টের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও শৃঙ্খলার পরিচয় ফুটে ওঠে। তাই প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, সততা ও সময়ানুবর্তিতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও নির্দেশ দেন, নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ ডিউটি পোস্টে অবস্থান গ্রহণ করতে হবে। ডিউটিকালীন অযথা মোবাইল ফোন ব্যবহার বা দায়িত্বে সামান্যতম অবহেলা সহ্য করা হবে না। যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর কঠোর নির্দেশনা দেন তিনি।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সফরের আইনশৃঙ্খলা ডিউটিতে মোতায়েনকৃত সর্বস্তরের অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।