শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ফতুল্লায় এক বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের ৪র্থ তলায় এই সফল অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলো— সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার মৃত জয়নালের ছেলে রাশেদ (৪৩), ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ আব্দুল্লাহ তানহা (৩৯) এবং ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার মোশারফ বেপারী ওরফে মোসা বেপারীর ছেলে মোঃ মহসিন বেপারী (৩২)।

পুলিশ জানায়, সাইনবোর্ড এলাকার ওই ভবনে আসামি রাশেদের ভাড়া নেওয়া বিশেষ কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি আসল/জাল পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র (NID) এবং সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের ৬টি জাল সিল উদ্ধার ও জব্দ করা হয়।

উদ্ধারকৃত সিলের মধ্যে রয়েছে— চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ঢাকা), পুলিশ সুপারের কার্যালয় (ডিএসবি, নারায়ণগঞ্জ), নিকাহ রেজিস্ট্রার (চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ), সহকারী পরিচালক (ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, নারায়ণগঞ্জ), নোটারি পাবলিক এবং ‘সত্যায়িত প্রতিলিপি’ সম্বলিত সিল।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের অপরাধ রেকর্ড (PCPR) যাচাই করে দেখা যায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে পাসপোর্ট, ভিসা ও সরকারি নথিপত্র জালিয়াতি করে প্রতারিত করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রতারণা সংক্রান্ত আইনগত ধারায় মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu