সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাধারণ পথচারী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার প্যাকেট ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে এ চ্যারিটি কার্যক্রম পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের চাষাড়া মিশন পাড়ার মোড় এলাকায় সাধারণ পথচারী, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে এসব খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম এবং সংস্থাটির ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ও খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা সুলতানা শিউলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির ইনভেস্টিগেশন অফিসার মাহতাব হোসেন সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
খাবার বক্স ও বিশুদ্ধ পানি হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত পথচারী ও শ্রমজীবী মানুষেরা। এ সময় সাধারণ মানুষ মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানান।