শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

গনমাধ্যমের সঙ্গে মত বিনিময় করলেন আওয়ামী লীগের নতুন কমিটি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে কোন কোন্দল নেই যা দেখছেন তা হলো রাজনৈতিক প্রতিযোগিতা। সাংগঠনিকভাবে কে কতোটা কাজে এগিয়ে যাবেন এই নিয়ে সোনারগাঁওয়ের আওয়ামীলীগের নেতারা প্রতিযোগিতা আছে বলে দাবী করেন উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি সামসুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক সাবেক এমপি কায়সার হাসনাত।

 

উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ বিকেলে উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় কালে নেতারা এসব কথা বলেন।

 

নব নির্বাচিত সহ সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন,আমরা সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা একতাবদ্ধ হয়ে দীর্ঘ ২৫ বছর পর সকল নেতাকর্মীদের সমন্বয়ে ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমেই আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করে সাংগঠনিক ভাবে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করছি।আমাদের মধ্যে কোন রাজনৈতিক কোন্দল নেই।

 

এসময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি কায়সার হাসনাত বলেন,সোনারগাঁওয়ের সাংবাদিক ভাইদের অনেক সময় ভুল তথ্য দিয়ে আমাদের আওয়ামীলীগের মাঝে কোন্দল আছে বলে সংবাদ প্রকাশ করে।আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আমরা আওয়ামীলীগের নেতারা কোন কোন্দলে জড়িত নই।আমরা প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu