শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ক্লাউড কম্পিউটিংয়ে ২ হাজার কর্মী নেবে ওরাকল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫২৮ Time View

বৈশ্বিক পর্যায়ে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার বাড়ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ক্লাউড কম্পিউটিংয়ে দক্ষ কর্মীদের চাহিদাও বাড়ছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল করপোরেশন বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের ক্লাউড সেবা বাড়াতে বাড়তি দুই হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির ক্লাউড বিভাগের প্রধান ডন জনসন বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে ক্লাউড ব্যবসায় ওরাকলের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমাজন ওয়েব সার্ভিসেস ও মাইক্রোসফট। তাদের সঙ্গে আরও ভালোভাবে প্রতিযোগিতা করতে নতুন কর্মী নিয়োগ ও অর্থ ও বিপণন খাতের মতো বিভিন্ন খাতে ক্লাউড সেবা বাড়ানোর পরিকল্পনা করেছে।

যুক্তরাষ্ট্রের সিয়াটল, সান ফ্রান্সিসকো, ভারতসহ ওরাকল ডেটা সেন্টারের কাছাকাছি অঞ্চলে এসব কর্মী নিয়োগ পাবেন।

ওরাকলের ক্লাউড অবকাঠামো বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বলেন, আগামী বছরের শেষ নাগাদ ক্লাউড সেবা বাড়াতে নতুন ২০টি অঞ্চল ঠিক করবে তারা। বর্তমানে ওরাকল ১৬টি অঞ্চলে ভাগ করে ক্লাউড সেবা দেয়। নতুন করে এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চল ভাগ করার পাশাপাশি চিলি, জাপান, দক্ষিণ আফ্রিকা ও ইউএইতে ক্লাউড সেবা বাড়াবে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের ৩১ মে পর্যন্ত হিসাব অনুযায়ী, ওরাকলে ১ লাখ ৩৬ হাজার কর্মী রয়েছেন। এর মধ্যে ১৮ হাজার কর্মী ক্লাউড সেবার সঙ্গে যুক্ত।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu