শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বৃহস্পতিবার থেকে রাজধানীতে কম্পিউটার মেলা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫৮৬ Time View

১০ অক্টোবর থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) শুরু হচ্ছে প্রযুক্তিপণ্যের মেলা ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯’। পাঁচ দিনের এই মেলা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। ইংরেজিতে এবারের মেলার স্লোগান হচ্ছে, ‘গো ডিজিটালি, মেক ইউর লাইফ হ্যাসল ফ্রি’।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মেলার কথা জানান কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান। তিনি বলেন, প্রথম থেকে দশম তলা পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার বর্গফুটজুড়ে ৭৪৬টি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তিশিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও সেবা এ মেলায় দেখাবে। এ সময় উপস্থিত ছিলেন মেলার যুগ্ম সদস্যসচিব রাশেদ আলী ভূঁইয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সর্বস্তরের মানুষের মধ্যে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং সুফল ছড়িয়ে দিয়ে বহু প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছরের মতো এবারও বিশেষ আয়োজন হিসেবে থাকবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফ্রি গেমিং ও ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো সুবিধা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা মেলায় বিনা মূল্যে ঢুকতে পারবে।

এবারের মেলার প্লাটিনাম স্পনসর হিসেবে রয়েছে এসার, ডেল, এইচপি ও ক্যাসপারস্কি। গোল্ড স্পনসর আসুস, লেনোভো ও এডাটা। সিলভার স্পনসর হিসেবে রয়েছে ডাহুয়া ও টিপি-লিংক। এ ছাড়া ইসেট, টেনডা, ট্রানসেন্ড, ওয়েব লিংক মেলার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে। আর গেমিং সহযোগী হলো গিগাবাইট।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu