শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

তথ্য অধিকার দিবসকে এড়িয়ে যাবেন না : প্রেস ইউনিটি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ Time View

 

সকাল নারায়ণগঞ্জঃ

অনলাইন প্রেস ইউনিটির উদ্যেগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা ও সংবাদযোদ্ধাদের মধ্যে বই প্রদান কর্মসূচি পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ।

বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, বরেণ্য সাংবাদিক মোশাররফ হোসেন, কার্যনির্বাহী সদস্য হাওলাদার বেলাল, সাজ্জাদ খোকন প্রমুখ। এসময় বক্তারা বলেন, অধিকার আদায়ে বিশ্বব্যাপী সচেতনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তজার্তিক তথ্য অধিকার দিবসকে এড়িয়ে যাবেন না। এই দিবসটিকে গুরুত্বের সাথে পালন করুন এবং নিজেদের অধিকার আদায়ে একাট্টা থাকুন।

তা না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশ। আমাদের সাংবাদিক সমাজকে একটি চক্র কয়েক ভাগে বিভক্ত করছে। যারা এই চক্রান্ত করছে, তাদেরকে চিহ্নিত করে সংবাদযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গেলে আর কোন সাংবাদিক মিথ্যে মামলা বা হামলার শিকার হবে না। সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ে অনলাইন প্রেস ইউনিটির প্রাথমিক সদস্যদের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রমূলক আইসিটি মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ইউনিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। যে কোন সংবাদযোদ্ধা সদস্য হতে চাইলে নাম+ঠিকানা+বয়স-কর্মরত সংবাদমাধ্যমের নাম লিখে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস-এ সদস্য নম্বর জানিয়ে দেয়া হবে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu