শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নাঃগন্জ জেলা আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫৯৬ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

 

সুপ্রিম কোর্টে আইনজীবী ও সাংবাদিকদের উপর পুলিশের বর্বরোচিত নির্যাতন ও আইনজীবী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

 

 

রবিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে বারোটায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।

 

 

এসময়ে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে আইনজীবী ফোরামের নেতারা সুপ্রিম কোর্টে আইনজীবী ও সাংবাদিকদের উপর পুলিশের বর্বরোচিত নির্যাতন ও আইনজীবী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এছাড়াও আইনজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

 

 

 

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি এড. আজিজুল হক হান্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি মহানগর বিএনপির  সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিকুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, আইনজীবী ফোরাম নেতা এড. মশিউর রহমান শাহিন, এড. মাহমুদুল হক আলমগীর, এড. গুলজার হোসেন, এড. কামাল হোসেন, এড. কাজী আঃ গাফফার, এড. সালাহউদ্দিন ভূইয়া সবুজ, এড. আলম খান, এড. মামুন মাহমুদ মিয়া, এড. মাইনুদ্দিন রেজা, এড. আসমা হেলেন বিথি, এড. মাসুদা বেগম শম্পা, এড. লিজা, এড. ফজলুর রহমান ফাহিম,  এড. আবুল কালাম আজাদ সহ প্রমূখ।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu