সকাল নারায়ণগঞ্জঃ
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারে অসামান্য অবদান রাখায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সেরা কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন এসআই মফিজুল ইসলাম। গত আগস্ট/২০২৬ মাসে চমৎকার কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তার পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আগস্ট মাসে নারায়ণগঞ্জে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনে অগ্রণী ভূমিকা পালন করেন এসআই মফিজুল ইসলাম। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অপরাধ চক্রকে চিহ্নিত করে আসামিদের গ্রেপ্তার করা হয়। একই সাথে ডাকাতি হওয়া লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের অংশ হিসেবে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশী পিস্তল সহ আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করেন তিনি।
অভিযান পরিচালনায় সাহসিকতা, দক্ষতা এবং সততার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তার সম্মাননায় ভূষিত করা হয়। এই অর্জনে সন্তোষ প্রকাশ করে এসআই মফিজুল ইসলাম জানান, এই পুরস্কার তার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে এবং নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি ভবিষ্যতেও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।