শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছেন মনিরুল ইসলাম সজলসহ ১৫ বিএনপির নেতাকর্মী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৯০ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত আরোও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলসহ ১৫ বিএনপির নেতাকর্মী।

 

সোমবার (৫ ডিসেম্বর ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ও আমিনুল ইসলামের যৌথ বেঞ্চ ছয়জনের আগাম জামিন মঞ্জুর করেন।

 

জামিন প্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ, যুবদল নেতা বিএনপি নেতা এইচ এম মামুন, ফারুক হোসেন, মনির হোসেনসহ ১৫জন। এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।

 

হাইকোর্টে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন এড. মো. মাহাবুবুর রহমান খানসহ কয়েকজন আইনজীবী।

 

প্রসঙ্গত, গত ১ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই আজহারুল ইসলাম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০জনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

মামলা উল্লেখ্য করা হয় গত ৩০ নভেম্বর সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করেছে।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu