শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

শামীম ওসমানের জনসভা সফল করতে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন কাউন্সিলর মতি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৯৭ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের জনসভা সফল করতে বিশাল একটি মিছিল নিয়ে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি।

 

শনিবার (২৭ আগস্ট) দুপুর ৩ টায় নগরীর ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শামীম ওসমানের উদ্যোগে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

 

জনসভাকে সফল করতে দুপুর থেকেই আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ তাঁতীলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ৬নং ওয়ার্ডে জড়ো হয়। পরে কাউন্সিলর মতির নেতৃত্বে নেতাকর্মীরা ১৩০টি বাস, ট্রাক ও পিকআপ যোগে আইইটি স্কুল দিয়ে নির্মাণাধীন নাগিনা জোড়া সড়ক হয়ে চাদমারি গিয়ে নামেন। এবং পায়ে হেটে সমাবেশে যোগ দেন। এসময় মিছিলের অগ্রভাগে মতিউর রহমান মতিকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। মিছিলে অংশ নেয়া কয়েক হাজার নারী-পুরুষের মাথায় সবুজ রংয়ের ক্যাপ শোভা পায়। এসময় মতির নেতৃত্বে নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক। নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান ছিল, ‘রাজপথ ছাড়ি নাই শামীম ভাইয়ের ভয় নাই, নারায়ণগঞ্জের মাটি শামীম ভাইয়ের খাঁটি। সবুজ ক্যাপ মাথায় বিশাল মিছিলটি নগরবাসীর দৃষ্টি কাড়ে।

 

প্রসঙ্গত: শামীম ওসমানের সমাবেশ সফল করতে গত কয়েকদিন ৬নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি প্রস্তুতিমূলক সভা করেছেন মতিউর রহমান মতি।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu