সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তিনি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবক, নেতাকর্মীদের আস্থার শেষ ঠিকানা এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম প্রধান কর্ণধার তারেক রহমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় টিপু তাঁর ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির আসন্ন বিবাহ অনুষ্ঠানের দাওয়াতও আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের হাতে তুলে দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারেক রহমান নুসরাত জাহান খান সৃষ্টির শুভ বিবাহ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি কন্যার সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, তারেক রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি কোটি নেতাকর্মীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর নেতৃত্ব অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ এবং পারিবারিক অনুষ্ঠানের দাওয়াত প্রদান রাজনৈতিক ও পারিবারিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।