শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
শহরতলী

সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবিতে মানববন্ধন

সকাল নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে

সম্পূর্ন পড়ুন

কোরবানির পশুর চামড়া নিয়ে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা- জেলা প্রশাসক

সকাল নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে লবণের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।  বুধবার (১৪ মে) দুপুরে জেলা

সম্পূর্ন পড়ুন

মহাখালী ডিওএইচএস থেকে দ্রুত সিগারেট কারখানা অপসারণ জরুরী

সকাল নারায়ণগঞ্জ : পরিবেশ বিধিমালা ১৯৯৭ অনুসারে তামাক কোম্পানি একসময় লাল শ্রেনীভুক্ত শিল্প প্রতিষ্ঠান ছিলো। পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর তীব্র প্রভাব ফেলে বিধায়  আবাসিক এলাকায় লাল শ্রেনিভুক্ত শিল্প কারখানা কোনভাবেই থাকতে পারবে না। বিষয়টি অনুধাবন করে ২০২৩ সালে সংশোধিত বিধিমালায় খুবই চতুরতার সাথে তামাক লাল থেকে কমলা শ্রেণীতে নিয়ে আসা হয়েছে। ক্ষতিকর পণ্য উৎপাদন করার পরেও নীতি নির্ধারকদের প্রভাবিত করে তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সিগারেট কারখানা অবিলম্বে মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে অপসারণ করে শহরের বাইরে নিয়ে যাওয়া জরুরি। একই সাথে দেশে নতুন কোন তামাক বা সিগারেটে কোম্পানির অনুমোদন না দেয়ার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। আজ বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত “তামাক কোম্পানির কার্যকলাপ পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি : আইন শক্তিশালী করা জরুরি শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ আহবান জানানো হয়। বাংলাদেশ সংবিধানে পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য উন্নয়নের বিষয়টি উল্লেখ থাকলেও, কতিপয় সরকারী সংস্থা সিগারেট কোম্পানিগুলোর ক্ষেত্রে সংবিধান বিরোধী পদক্ষেপ নিচ্ছে। মহাখালী ডিওএইচএস ঢাকার একটি গুরুত্বপূর্ণ মিশ্র আবাসিক এলাকা। বিএটি’র কারখানা থেকে নির্গত তামাকের রাসায়নিকের কারণে বাতাস দূষিত হচ্ছে, শিশুদের শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় পড়তে হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে তামাক পাতা আনা-নেয়া এবং উৎপাদিত তামাক পণ্য সারাদেশে পরিবহনের কাজে বড় বড় ট্রাক-লরির আগমনে এ এলাকায় সড়কের উপর ব্যাপক চাপ পড়ছে। যা যানজট, শব্দদূষণ ও বায়ুদূষণও সৃষ্টি করছে। বিশ্বের অন্যান্য দেশ শহরের মাঝখান থেকে ক্ষতিকর তামাক কারখানাগুলো সরিয়ে সেখানে স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তুলছে। যেমন: তামাক কোম্পানির একচেটিয়া মালিকানাধীন ২০০ একর জমির একটি প্লট ব্যাংককে বেঞ্জাকিট্টি ফরেস্ট পার্ক করা হয়েছে, বর্তমানে যা একটি পাবলিক পার্কে রূপান্তরিত হয়েছে। ১৯২৭ সালে নির্মিত গ্রীসের এথেন্সের একটি তামাক কারখানা, সুলায়মানিয়া, কুর্দিস্তানের একটি তামাক কারখানা বর্তমানে সংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে-র আপিল বিভাগ ভয়েজ অব ডিসকভারী সংক্রান্ত এক রীট মামলায় তামাক চাষ নিয়ন্ত্রণ, নতুন তামাক কোম্পানির লাইন্সেস না প্রদান এবং বিদ্যমান তামাক কোম্পানিগুলোতে তামাক ব্যবসা হতে সরিয়ে আনার বিষয়ে নির্দেশনা প্রদান করেছে। অথচ তামাক পাতার রপ্তানি শুল্ক ২৫% থেকে কমিয়ে শূণ্য শতাংশ করা হয়েছে। ফলে দেশে তামাক চাষ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা দেশের খাদ্য সংকটকে প্রকট করবে।  জনস্বাস্থ্যকর্মীরা আরও বলেন, আপীল বিভাগ নতুন কোন সিগারেট কোম্পানি স্থাপনের অনুমোদন না দেয়ার নির্দেশনা প্রদান করলেও বেপজা ও বিডা দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ বৃদ্ধির নামে শিল্প এলাকায় নতুন সিগারেট ও তামাক কোম্পানি অনুমোদন দেয়ার প্রচেষ্টা চালাচ্ছে। যা সর্বোচ্চ আদালতের নির্দেশনা অমান্যের সামিল। প্রজাতন্ত্রের এই দুই সংস্থাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। আপীল বিভাগের নির্দেশনা পালন প্রজাতন্ত্রের সকল বিভাগের দায়িত্ব। নিজের দেশের মানুষের স্বাস্থ্য, পরিবেশ  ধ্বংস করে বিনিয়োগ কোন ধরনের উন্নয়ন নয়। স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করে উন্নয়ন করা যায় এমন প্রতিষ্ঠানের বিনিয়োগ নিশ্চিতে বিডা ও বেপজাকে আমরা আহবান জানাচ্ছি। দীর্ঘদিন ধরে পরিবেশবাদী এবং তামাক বিরোধী সংগঠনগুলো তামাক কোম্পানির অনৈতিক হস্তক্ষেপ প্রতিরোধের আহবান জানিয়ে আসছে। সিগারেট কোম্পানির আগ্রাসন থেকে সুরক্ষায় অন্যতম রক্ষাকবচ বৈশ্বিক চুক্তি এফসিটিসির অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়ন, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (CSR) অপব্যবহার বন্ধ করা , তামাক কোম্পানি থেকে সরকারের  শেয়ার প্রত্যাহার এবং তামাক কোম্পানির ২৫%  শুল্ক পূর্ন:বহাল করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ সংশোধন করে তামাকের মতো ক্ষতিকর পণ্যকে পুনরায় লাল তালিকাভুক্ত করা জরুরি। অনতিবিলম্বে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা মহাখালীর ডিওএইচএস থেকে বিএটি’র তামাক কারখানা অপসারণ করে এখানে একটি জনসাধারণের ব্যবহার উপযোগী পার্ক নির্মাণ করার দাবি জানাই। একই সাথে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানাই।

সম্পূর্ন পড়ুন

বন্দরে নির্মাণাধীন সাইলো ও খাদ্যগুদাম পরিদর্শন করলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা

সকাল নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা  আলী ইমাম মজুমদার। শনিবার (৩ মে) জেলা প্রশাসক উপদেষ্টাকে

সম্পূর্ন পড়ুন

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ

সকাল নারায়ণগঞ্জ : গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত আজ ২৯ এপ্রিল

সম্পূর্ন পড়ুন

নারায়ণগঞ্জবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক 

সকাল নারায়ণগঞ্জ : পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞ্চা। নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক বলেন, শুভ নববর্ষ ১৪৩২।

সম্পূর্ন পড়ুন

ফতুল্লার ডিআইটি মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির চমক

সকাল নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে অনুষ্ঠিত সমাবেশে চমক দেখিয়েছে ফতুল্লা থানা বিএনপি। সমাবেশটি বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও, দুপুর থেকেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। ১৭

সম্পূর্ন পড়ুন

না:গঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 

সকাল নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও তিনটি অসহায় মহিলাকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। শুক্রবার (২৮

সম্পূর্ন পড়ুন

আড়াইহাজারে “স্বপ্নের দোকান” ও শহর বাইপাস সড়কের শুভ উদ্বোধন করলেন ডিসি 

সকাল নারায়ণগঞ্জ : আড়াইহাজার উপজেলার ইউনাইটেড স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্লাব “ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব” আয়োজিত “স্বপ্নের দোকান” এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।  এই উদ্যোগের মাধ্যমে

সম্পূর্ন পড়ুন

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu