শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর গজারিয়া সফর বৃক্ষরোপণ, জিপিএ-৫ সংবর্ধনা ও ফুটবল ম্যাচ উপভোগ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি মুন্সীগঞ্জের গজারিয়ায় একাধিক সামাজিক, শিক্ষাবিষয়ক ও ক্রীড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

গত ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (রবিবার) দিনব্যাপী গজারিয়া উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গজারিয়া থানা, উপজেলা অডিটোরিয়াম ও আনারপুরায় আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও পরামর্শ

দিনের প্রথমভাগে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে রেঁনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।

মুন্সীগঞ্জের বিজ্ঞ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবারে প্রতিটি শিশুর জন্মের পর অন্তত একটি করে গাছ লাগানো উচিত।” পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার ওপর জোর দেওয়া হয়। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান, ইংরেজি ও কম্পিউটার দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

থানায় বৃক্ষরোপণ ও জিপিএ-৫ সংবর্ধনা

পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে গজারিয়া থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মাননীয় প্রতিমন্ত্রী।

এরপর গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে রেঁনেসা ফাউন্ডেশন আয়োজিত ‘এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬’-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ ফরিদুল ইসলাম, এমপি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুধু ভালো ফলাফল করলেই মানুষ সফল হয় না; প্রকৃত সফলতার জন্য প্রয়োজন সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতা।” অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও গাছের চারা তুলে দেওয়া হয় এবং উপজেলা কম্পাউন্ডে বৃক্ষরোপণ করা হয়।

ফুটবল টুর্নামেন্ট উপভোগ

বিকেল ৪:৩০ ঘটিকায় গজারিয়ার আনারপুরায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর বাউশিয়া ফাইভ স্টার একাদশ বনাম বালুয়াকান্দী সানরাইজ কিংস একাদশের মধ্যকার উপভোগ্য ফাইনাল খেলাটি উপভোগ করেন মাননীয় প্রতিমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উপস্থিত ব্যক্তিবর্গ

দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের বিজ্ঞ জেলা প্রশাসক, মান্যবর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল), গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

(তথ্যসূত্র: জেলা পুলিশ মিডিয়া সেল, মুন্সীগঞ্জ)

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu