বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:
বরিশাল জেলা পুলিশের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু ছালেহ্-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ভাবগম্ভীর ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী এই কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ,জেড,এম, মোস্তাফিজুর রহমান বিদায়ী অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্-কে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তার দায়িত্বপালনকালীন কর্মদক্ষতা, অনুসন্ধিৎসু মানসিকতা এবং কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সফলতা, পেশাগত সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) জনাব মোঃ মাসুম বিল্লাহসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বরিশাল জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা জনাব আবু ছালেহ্-এর নতুন কর্মজীবনের সাফল্য ও শুভকামনা জানানো হয়।