শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের ইমু-হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা চাওয়ায় সতর্ক থাকার আহ্বান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

নিজস্ব প্রতিবেদক, সকাল নারায়ণগঞ্জ:

সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের ব্যবহৃত ইমু (Imo) ও হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাকাউন্ট হ্যাকের শিকার হয়েছে। হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করে একটি প্রতারক চক্র তাঁর সুপরিচিত ব্যক্তি ও পেশাগত পরিচিতজনদের কাছে বার্তা পাঠিয়ে টাকা দাবি করছে বলে জানা গেছে।

এ ঘটনায় আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার এবং যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়।

তিনি জানান, প্রতারক চক্র অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন মেসেজের মাধ্যমে জরুরী প্রয়োজনের কথা বলে অর্থ চাচ্ছে। তাই তার কোনো ডিজিটাল মাধ্যম (ইমু বা হোয়াটসঅ্যাপ) থেকে টাকা চাওয়া হলে কাউকে কোনো অর্থ না পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। কেউ যদি টাকার আবেদন জানিয়ে বার্তা পান, তবে নিশ্চিত হওয়ার জন্য সরাসরি তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করার অনুরোধ করেছেন তিনি।

এ বিষয়ে সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় বলেন, “আমার ইমু ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কেউ আমার পরিচয় ব্যবহার করে টাকা চাইলে দয়া করে কোনো টাকা পাঠাবেন না। যেকোনো লেনদেনের পূর্বে সরাসরি ফোনে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।”

প্রতারণার হাত থেকে পরিচিতজনদের রক্ষা করতে এবং সবাইকে সচেতন করার লক্ষ্যে তিনি সতর্কতামূলক পোস্ট ও বার্তা শেয়ার করারও আহ্বান জানিয়েছেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu