শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশে পুলিশ সুপার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

চট্টগ্রাম প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে চট্টগ্রামের হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

শনিবার (২৩ আগস্ট ২০২৬) হাটহাজারী থানাধীন ৪ নম্বর নাঙ্গলমোড়া ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে নাঙ্গলমোড়া ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী র‍্যালিতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। পরে তিনি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও ভয়াবহ হুমকি সৃষ্টি করে।

তিনি বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি উপস্থিত সকলকে পুলিশকে তথ্য ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াল ছোবল থেকে দূরে থেকে পড়াশোনা ও নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা জরুরি—এমন বার্তাই উঠে আসে হাটহাজারীর এই মাদকবিরোধী কর্মসূচিতে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu