শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতা কার্যক্রম জোরদার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

চট্টগ্রাম প্রতিনিধি:
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে হাটহাজারী গোলচত্বর, ফটিকছড়ি বিবিরহাট বাসস্ট্যান্ড, রাঙ্গুনিয়ার রোয়াজারহাট এবং রাউজানের নোয়াপাড়া এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যরা চালক, পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও পথসভা করেন।

এ সময় সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পথসভায় চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করা, নির্ধারিত লেন ও সড়ক সংকেত মেনে চলা এবং মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার করার বিষয়ে সচেতন করা হয়।

পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং ক্লান্ত, অসুস্থ বা শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যদিকে, পথচারীদের রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন এবং চালকদের যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয় সংশ্লিষ্ট সবাইকে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও নিয়মিত নজরদারির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu