সকাল নারায়ণগঞ্জঃ
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং জুলাই ২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণ, পেশাগত দায়িত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ৯টায় দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
কল্যাণ সভায় পুলিশ সুপার জেলা পুলিশের অফিসার ও ফোর্সের বিভিন্ন পেশাগত বিষয়, কর্মপরিবেশ এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শোনেন তিনি এবং তাদের সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সঙ্গে আরও দায়িত্বশীল আচরণ করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
মাসিক কল্যাণ সভার একপর্যায়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় দিনাজপুর জেলায় কর্মরত পাঁচ পুলিশ সদস্যকে।
বিদায়ী পুলিশ সদস্যরা হলেন—
এ সময় পুলিশ সুপার অবসরজনিত বিদায় নেওয়া পুলিশ সদস্যদের দীর্ঘ কর্মজীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন।
মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার জেলার সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
তিনি অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের কাছে পুলিশি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় জুলাই ২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এ সময় তিনি পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও আরও ভালো কাজের মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারসহ জেলার বিভিন্ন সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।