শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

চামড়া শিল্পনগরীর নিরাপত্তায় BTA’র পক্ষ থেকে পুলিশকে পিকআপ ভ্যান উপহার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

ঢাকা প্রতিনিধি:
চামড়া শিল্পনগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে পুলিশকে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পিকআপ ভ্যানটির চাবি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চামড়া শিল্পনগরীর নতুন পুলিশ ফাঁড়ির বিভিন্ন এলাকায় পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয়ের নিকট পিকআপ ভ্যানটির চাবি হস্তান্তর করা হয়। পুলিশের টহল কার্যক্রমে ব্যবহারের জন্য দেওয়া এই যানবাহনের মাধ্যমে চামড়া শিল্পনগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহা: কাজেম উদ্দীন, পুলিশ সুপার (অপারেশন্স) শাকিলা সোলতানা, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ শাহীন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, চামড়া শিল্পনগরীর মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশি টহল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন পিকআপ ভ্যানটি পুলিশের টহল কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সহায়তা করবে।

পুলিশ ও শিল্প সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চামড়া শিল্পনগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu