সকাল নারায়ণগঞ্জঃ
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমানের বদলীজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন পরিবেশে সম্মাননা ক্রেস্ট ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ২৬ জুলাই (২০২৬ খ্রি:) পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও বিদায়ী ক্রেস্ট তুলে দেন পিরোজপুরের মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
মেধাবী ও চৌকস কর্মকর্তার বিদায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পিরোজপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিদায়ী কর্মকর্তা জনাব মো: জিয়াউর রহমানকে একজন অত্যন্ত মেধাবী, চৌকস এবং পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন। তিনি পিরোজপুর জেলায় তাঁর দায়িত্বপালনকালীন নিষ্ঠা ও সততার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
জেলা পুলিশের উপস্থিতিও সম্মান প্রদর্শনী বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল সদস্য বিদায়ী কর্মকর্তার সার্বিক কল্যাণ কামনা করেন এবং জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।