শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি: ৯ পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

নিজস্ব প্রতিবেদক:
সাহসিকতা, প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে দুইটি পৃথক ঘটনায় অসামান্য ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের নয়জন সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রথম ঘটনায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় মাত্র আধা ঘণ্টার মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করায় সাতজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির, এএসআই (নিরস্ত্র) মো. রাজিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহীনুর ইসলাম, কনস্টেবল আজমীর হোসেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান এবং কনস্টেবল মো. বুলবুল আহমেদ।

অন্যদিকে, ছিনতাইকারীকে সাহসিকতার সঙ্গে গ্রেফতার করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পল্লবী জোনের দুই ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করা হয়। তারা হলেন সার্জেন্ট এম এস মাহমুদ আলী এবং সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশের সাহসিকতা, পেশাদারিত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এই সম্মাননা অন্যান্য পুলিশ সদস্যদেরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশি সেবায় আরও উৎসাহিত করবে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu