শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঈদের আনন্দে চাঁদপুর পুলিশ লাইন্সে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৭৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

পবিত্র ঈদুল আযহার আনন্দকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (২৯ মে) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় “বিবাহিত একাদশ” ও “অবিবাহিত একাদশ”।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। প্রথমার্ধে বিবাহিত একাদশ একটি গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে অবিবাহিত একাদশ পাল্টা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

রোমাঞ্চকর টাইব্রেকারে শেষ পর্যন্ত জয় তুলে নেয় অবিবাহিত একাদশ। তবে জয়-পরাজয়ের বাইরে পুরো আয়োজনজুড়ে ছিল ঈদের আনন্দ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন।

খেলা শেষে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

তিনি বলেন, এ ধরনের আয়োজন পুলিশ পরিবারের সদস্যদের মাঝে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রীতি ম্যাচ পুলিশ সদস্যদের মাঝে বাড়তি আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu