শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে আনাস–অর্ক জুটির দাপট, জমকালো ফাইনালে চ্যাম্পিয়ন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

সিদ্ধিরগঞ্জের আমবাগ খেলার মাঠে জমকালো আয়োজন ও দর্শক সমাগমের মধ্য দিয়ে শেষ হলো হাবিবুর রহমান হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রোববার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সানরাইজ ক্লাবের মোঃ আনাস ও মোঃ অর্ক জুটি দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কলাবাগ স্পোর্টিং ক্লাবের জোবায়ের প্রধান ও মোঃ উসামা জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা। শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলায় দর্শকদের মাতিয়ে রাখে। প্রতিটি পয়েন্টে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা, যা মাঠজুড়ে উপস্থিত দর্শকদের করতালি আর উল্লাসে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত ধারাবাহিকতা ও দলীয় সমন্বয়ে এগিয়ে থেকে আনাস–অর্ক জুটি শিরোপা নিশ্চিত করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা শিরিন হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, বিজয়ী-পরাজিত সবাই খেলাধুলার অংশ, আর অংশগ্রহণকারীরাই প্রকৃত সেরা। তিনি তরুণদের খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি।

মোঃ জাহিদুল হক তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের উপদেষ্টা মজিবর রহমান, কেন্দ্রীয় আমরা মোহামেডানের সভাপতি খোরশেদ আলম নাসির, সিদ্ধিরগঞ্জ পাঁচতারা সংসদের সভাপতি আলী আকবর, প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রশিদ সিকদার, শাহ-আলম হীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। কয়েকদিন ধরে চলা এই প্রতিযোগিতা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমায় ক্রীড়াপ্রেমীরা। স্থানীয়রা জানান, এমন আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা বলেন, হাবিবুর রহমান হাবিবের স্মৃতিকে ধরে রাখতেই প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তারা। ক্রীড়া সংগঠকরা মনে করেন, এই ধরনের প্রতিযোগিতা নতুন খেলোয়াড় তৈরি এবং সামাজিক বন্ধন শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu