শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের শুভ সূচনা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে চলমান অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নারায়ণগঞ্জ জেলা দল বর্তমানে রাজবাড়ী ভেন্যুতে অবস্থান করছে।

প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে গতকাল নারায়ণগঞ্জ জেলা দল মাদারীপুর জেলা দলের মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে দুই দলই ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

দলটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন নাদিম হাসান মিঠু। হেড কোচ হিসেবে আছেন সোহেল রানা এবং গোলকিপার কোচের দায়িত্বে রয়েছেন মোঃ কামাল হোসেন।

রাজবাড়ী ভেন্যুতে অনুষ্ঠিতব্য পরবর্তী ম্যাচগুলোতে নারায়ণগঞ্জ জেলা দল মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জ জেলার বিপক্ষে মাঠে নামবে। দলটির সাফল্য কামনা করে জেলা ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এর আগে, গত ৯ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দলটিকে বিদায় জানানো হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও শুভকামনা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শহীদ হোসেন স্বপন।

দলের সাফল্যের জন্য নারায়ণগঞ্জবাসীর দোয়া কামনা করা হয়েছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu