সকাল নারায়ণগঞ্জঃ
আজ তৃতীয় দিন ১৪/১১/২০২৫ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকা থেকে বেলা ৫ ঘটিকা পর্যন্ত তৃত্বীয় দিনের মত শাহী মহল্লা, নিশ্চিন্তপুর, মুসলিমপাড়া, পূর্ব শাহী মহল্লা, পাগলা পূর্বপাড়া (অর্ধাংশ) এবং বাড়ীতে বাড়ীতে গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সেখানে সকাল থেকে নারী-পুরুষ সকলের স্বতঃস্ফ‚র্তভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর প্রদান করার জন্য শৃঙ্খলাবদ্ধ ভাবে লাইনে দাড়িয়ে স্বাক্ষরের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেন।

স্বাক্ষর প্রদানকালে সাধারণ জনগন বলেন, আমরা বিগত বছর যাবৎ কুতুবপুর ইউনিয়ন পরিষদে প্রতি বছর নিয়মিত টেক্স বা কর প্রদান করে আসছি। কিন্তু তারপরও এই ইউনিয়নের রাস্তাঘাট ও অবকাঠামগত কোন উন্নয়ন এর ছোয়া পায়নি। তাই কুতুবপুরের জনগন একমত ও ঐক্যমত সৃষ্টি করে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহন করে তাদের উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন এর আন্তর্ভূক্ত হওয়ার জোড় দাবী জানান।
অত্র গণস্বাক্ষর কর্মসূচী পরিচালনা করেন শাহীমহল্লা কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও অত্র বাস্তবায়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতিত্ব করেন, শাহীমহল্লা কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি মোঃ বাবুল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, কবরস্থান কমিটির উপদেষ্টা ও পাগলা বাজার সমিতির সভাপতি মোঃ মাজহারুল আলম মিথুন, মোঃ আনিসুর রহমান,মোঃ জাহাঙ্গীর হোসেন,সদস্য সচিব এস.এম.কাদির,মোঃ নাসির উদ্দিন প্রধান,মোঃ হায়দার আলী, মোঃ ইব্রাহিম গাজী,এম এ জাহের মোল্লা,আদালত ভ‚ইয়া স্যার,প্রগতি সভাপতি আমির হোসেন লিটন, মোঃ হুমায়ন কবির, মোঃ সুজন, ইসহাক খাঁন,মোঃ মহসিন দেওয়ান,মোঃ বাবু,মোঃ আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, আশিকুল্লাহ রাশেদ, মোঃ বিল্লাল হোসেন, প্রমুখ।