শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

হাসপাতালে ভর্তি জাহিদ হাসান এখন কেমন আছেন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৬৯ Time View

সকাল নারায়ণগঞ্জ :

প্রেক্ষাগৃহে যখন জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ প্রদর্শিত হচ্ছে, ঠিক তখনই জানা যায়, দেশের জনপ্রিয় এই অভিনয়শিল্পী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি জাহিদ হাসান কেমন আছেন, জানতে আজ মঙ্গলবার সন্ধ্যায় যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। প্রথম আলোকে জানালেন, আগের তুলনায় তিনি এখন ভালো আছেন। আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে তাঁকে কেবিনে নেওয়া হয়েছে।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ঈদের আগের দিন থেকে চিকিৎসাধীন রয়েছেন জাহিদ হাসান। শুরুর দিকে জ্বর এবং পরে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। জাহিদ হাসান বলেন, ‘ঈদের দুই দিন আগে থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। পরে হাসপাতালে ভর্তি হই। ডেঙ্গু, কোভিড টেস্ট করানো হয়েছে, রিপোর্ট নেগেটিভ এসেছে।’

আজ সোমবার রাতে জাহিদ হাসান জানালেন, ‘শারীরিক অবস্থা এখন যেমন, মনে হচ্ছে ২–৩ দিনের মধ্যে বাসায় চলে যেতে পারব। সবাই আমার অসুস্থতার খবরে দ্রুত সেরে ওঠার জন্য দোয়া করেছেন, আমি তাঁদের সবার কাছে কৃতজ্ঞ।’

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসানের অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর। এই ছবিতে জাহিদ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, ইন্তেখাব দিনার, নরেশ ভূঁইয়া, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। এর আগে রায়হান রাফীর ‘আমলনামা’সহ বেশ কয়েকটি কাজে দেখা গেছে জাহিদ হাসানকে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu