শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

না.গঞ্জে বিশ্বব্যাংক প্রতিনিধি দল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪৩০ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজ পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের ট্যাকনিক্যাল সাপোর্ট সদস্য ডা. ক্যাপ্টেন সোলাঙ্কি। মঙ্গলবার (৪ জুন) সকালে মাছঘাট এলাকায় শীতলক্ষ্যা পাড়ের নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের চলা কাজ দেখতে আসেন তিনি।

এ সময় নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সেখানে উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান এই প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ডা. ক্যাপ্টেন সোলাঙ্কি।

প্রকল্পের পরিচালক (পিডি) বিআইডবিøউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আইয়ুব আলী জানান, উনি আমাদের পাইলিং কার্যক্রম দেখতে এসেছিলেন। সকাল ৯টায় পরিদর্শনে এসে ১৫ মিনিটের মতো থেকে তিনি চলে যান। ৪০০ ফুটের এই কার্যক্রমে ২১৩টা পাইল হওয়ার কথা। এখানে ইতোমধ্যে ৪৪টি পাইল সম্পন্ন হয়েছে। উনি আমাদের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। শীতলক্ষ্যা নদীর পাড়ে নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে বাংলাদেশ রিজিওনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট প্রজেক্ট-১ এর আওতায় ২৯০ মিটার জায়গাজুড়ে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের প্রকল্প নিয়েছে বিআইডবিøউটিএ। বিশ্বব্যাংকের অর্থায়নে এখানে নতুন চারতলা টার্মিনাল ভবন ও পার্কিং প্লেস নির্মাণ করা হচ্ছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu