শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ডিজিটাল ভূমি সেবা সহজ করতে নারায়ণগঞ্জে ব্যতিক্রমী আয়োজন ভূমিসেবা মেলায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬০ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

দেশব্যাপী আয়োজিত ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমি সেবাগ্রহীতা এবং সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি)গণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ভূমি সংক্রান্ত সেবার সঙ্গে জড়িত বিভিন্ন অংশীজন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন বার্তা তুলে ধরেন। ব্যানার, ফেস্টুন ও সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলা চলাকালীন সাধারণ মানুষ বিভিন্ন স্টলের মাধ্যমে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, জমির তথ্য যাচাই, অনলাইন আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ ও পরামর্শসহ নানা ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। একইসঙ্গে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবাপ্রার্থীদের সচেতন করতে তথ্যভিত্তিক সহায়তাও প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত নানা জটিলতা ও ভোগান্তির কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে এখন ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে, যা জনগণের সময় ও হয়রানি দুটোই কমিয়ে আনছে।

বক্তারা আরও বলেন, ভূমি অফিসে সেবার মান উন্নয়ন, দুর্নীতি হ্রাস এবং জনগণের আস্থা বৃদ্ধি করাই এ ধরনের মেলার মূল উদ্দেশ্য। ভূমি সংক্রান্ত সঠিক তথ্য ও সেবা সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা।

মেলায় আগত সেবাগ্রহীতারা জানান, এক জায়গায় একাধিক সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় তারা সন্তুষ্ট। বিশেষ করে অনলাইনে আবেদন, নামজারি ও খতিয়ান সংক্রান্ত তথ্য সহজে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার সহযোগিতায় ভূমি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu