শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

দেশে নেশা পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ইকোনমিক জোন অথরিটি (বেজা) এর অনুমোদন আগামী প্রজন্মের স্বাস্থ্য ক্ষতির কারণ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৩২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

দেশের জগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকার যেখানে তামাক নিয়ন্ত্রণে নিজেদের শক্তিশালী অবস্থানের প্রমাণ রেখে চলেছে ঠিক সেখানে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) নতুন নেশা পণ্য নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমোদন প্রদান করেছে।

যা দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন করে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা তৈরি করছে। নিকোটিন পাউচ তৈরির নতুন এই কারখানা স্থাপনের অনুমতি সংবিধান, আপীল বিভাগের রায় এবং  সরকারের জনস্বাস্থ্য উন্নয়নে প্রচেষ্টার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বাংলাদেশ তামাক বিরোধী জোট অবিলম্বে এ ধরণের জনস্বাস্থ্য বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাচ্ছে ।

উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের ১৮ ক অনুচ্ছেদে জনস্বাস্থ্যের জন্য ক্ষতির সকল পণ্য নিষিদ্ধের রাষ্ট্রকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংবিধান এবং সুপ্রিম কোর্টের আদেশ পালন করা দেশের প্রতিটি সংস্থার দায়িত্ব ও কর্তব্য।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ “ভয়েস অব ডিসকভারি” মামলায় দেশে যৌক্তিক সময়ে তামাক ব্যবহার কমিয়ে আনতে নির্দেশনা প্রদান করে। একই রায়ে দেশে নতুন তামাক কোম্পানিকে লাইসেন্স না দেওয়া এবং বিদ্যমান তামাক কোম্পানিগুলোকে এই ব্যবসা থেকে সরিয়ে অন্য ব্যবসায় স্থানান্তরিত করার ক্ষেত্রে সহযোগিতার নির্দেশনা প্রদান করেছে।

ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর আর্টিকেল ৫.৩ প্রতিপালনে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। তামাকের বহুমাত্রিক ক্ষতি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে সরকার বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণে সম্প্রতি বাংলাদেশ সরকারের ৩৫টি মন্ত্রণালয়/বিভাগ অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধিতে সব নীতিতে স্বাস্থ্যকে প্রাধান্য দেয়ার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।

এমতাবস্থায়, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি এর নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনে অনুমোদন, দেশের তরুণ তথা আগামী প্রজন্মের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। যে দায় সরকার কোনভাবেই এড়াতে পারবে না।

নিকোটিন পাউচ মূলত তরুণ প্রজন্মের জন্য আসক্তি তৈরির নতুন এক বানিজ্যিক কৌশল। যার মাধ্যমে তামাক কোম্পানি ধূমপান ত্যাগের মিথ্যা প্রচারণার মাধ্যমে প্রকৃত স্বাস্থ্যক্ষতির বিষয়টি আড়াল করে তরুণ প্রজন্মকে দীর্ঘমেয়াদে ভোক্তা তৈরি করতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে, বেলজিয়াম, রাশিয়া, উজবেকিস্তান, ফ্রান্সসহ বিশ্বের ৩৪টি দেশ ইতোমধ্যে এই নিকোটিন পাউচ বিক্রি নিষিদ্ধ বা নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশ তামাক বিরোধী জোট, জনস্বাস্থ্য বিরোধী নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার, সকল সরকারী কর্মকর্তাদের জন্য WHO FCTC Article 5.3 অনুযায়ী আচরণবিধি প্রণয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনটি শক্তিশালী করার আহ্বান জানাচ্ছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu