শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩২৩ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) গত শুক্রবার বেলা ৩.৪৫মি. ঢাকার মিটফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকা জেলা দক্ষিণের কেরাণীগঞ্জে সাংগঠনিক কর্মসূচি সদস্য প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে অসুস্থবোধ করলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাচলাকালে জুমার নামাজের পর বেলা ৩.৪৫ মি. তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ ভাই ৩ বোন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী রেখে যান।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব -এর সভাপতিত্বে দোয়া মাহফিলে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশে এর কেন্দ্রীয় নারী ও শ্রমিক অধিকার বিষয়ক সম্পাদক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি বলেন, সৈয়দ বেলায়েত হোসেন ছাত্র জীবনে পীর সাহেব চরমোনাই রহ. সানিধ্যে আসেন। অতঃপর ইসলামী ছাত্র আন্দোলন গঠন হলে ১৯৯১ সাল থেকে ছাত্র সংগঠনে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দায়িত্ব পালন শেষে সর্বশেষ সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করে ছাত্রত্ব শেষ করেন। এরপর ইসলামী আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করে সর্বশেষ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আন্দোলন সংগ্রামে অত্যন্ত নিষ্ঠার সাথে সামনে সারি থেকে আন্দোলনে নেতৃত্ব দেন। তার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। 

মহান রব্বুল আলামিন মরহুমের সকল ভুল ত্রুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজনকে শোক কাটিয়ে উঠার তৌফিক দিন, আমিন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu