সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “নারায়ণগঞ্জ গরুর হাট” পেজের মডারেটর জাফরান কুরাইশি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষও সেই আনন্দে অংশ নিতে পারে। তাই সবাইকে মানবিক মূল্যবোধ নিয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে।”
জাফরান কুরাইশি দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও সকল মানুষের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তিনি সবাইকে নিরাপদ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।