সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “নারায়ণগঞ্জ গরুর হাট” পেজের অ্যাডমিন ফুয়াদ রহমান আরাফ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “কোরবানির প্রকৃত শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়।”
ফুয়াদ রহমান আরাফ সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন। পাশাপাশি তিনি সবাইকে সুন্দর, পরিচ্ছন্ন ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।