শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কারিনা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৪৫২ Time View

পতৌদি পরিবারের সবচেয়ে বড় তারকা কে? অপশনগুলো হলো মনসুর আলী খান পতৌদি, শর্মিলা ঠাকুর, সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। কারিনা নিজেই উত্তরটা দিয়েছেন, তাঁদের পরিবারের সবচেয়ে জনপ্রিয় তারকার নাম তৈমুর আলী খান। পাপারাজ্জিরা তৈমুরের ছবি তোলার জন্য যেভাবে মুখিয়ে থাকে, তেমনটা অন্য তারকাদের জন্য খুব কমই ঘটে। এর আগে সাইফ আলী খান বিরক্ত হয়ে সাংবাদিকদের হাতজোড় করে বলেছিলেন, ‘এবার ক্ষান্ত দিন। ছেলে তো অন্ধ হয়ে যাবে।’

কারিনা কাপুর খান আর সাইফ আলী খান—এই তারকা দম্পতির একমাত্র সন্তান তৈমুর আলী খান জন্ম থেকেই তারকা। আড়াই বছর বয়সী তৈমুরের তারকাখ্যাতিও বাবা বা মায়ের চেয়ে কোনো অংশে কম নয়। তৈমুর যা-ই করে, যা-ই পরে, তা-ই খবর। সেই অর্থে তাকে মা-বাবার চেয়ে বড় তারকা বললে ভুল বলা হবে না।

গাড়ির ভেতর মায়ের কোলে তৈমুর। ছবি: ফেসবুক
মা-বাবার সঙ্গে তৈমুর। ছবি: ফেসবুক

কারিনা কাপুর খান বছরের ‘মোস্ট স্টাইলিশ আইকন’ পুরস্কার হাতে নিয়ে তা উৎসর্গ করেছেন ছেলেকে। বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে স্টাইলিশ ছেলের পক্ষ থেকে মা হিসেবে এই পুরস্কার নিয়েছি।’ এমনকি রণবীর সিংয়ের উদ্দেশে বলেছেন, ‘আমার ছেলে কিন্তু তোমার চেয়েও স্টাইলিশ।’ কথা সত্যি। এই মুহূর্তে বিশের সবচেয়ে স্টাইলিশ বাচ্চা হিসেবে ভাবা হচ্ছে তাকে। তার পোশাক, ফ্যাশন বিশ্লেষণ করে বাচ্চাদের ফ্যাশন ট্রেন্ড তৈরি হচ্ছে।

হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা এবার বললেন, তিনি তাঁর সন্তানের বেড়ে ওঠা নিয়ে চিন্তিত। তৈমুরের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য একটা স্বাভাবিক শৈশব খুবই দরকার। তিনি সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

মা-বাবার সঙ্গে তৈমুর। ছবি: ফেসবুক
মা-বাবার সঙ্গে তৈমুর। ছবি: ফেসবুক

কারিনা বলেন, ‘ক্যামেরার বাইরে সাইফ আর আমার সঙ্গে তৈমুরের সময় কাটানো খুবই জরুরি। আমি ওর একটা স্বাভাবিক শৈশব চাই। আমি চাই আমাদের সন্তান অন্য বাচ্চাদের মতোই স্বাভাবিকভাবে বাবা-মায়ের সঙ্গে সময় কাটাক। যেখানে কেউ আমাদের চিনতে পারবে না।’

তৈমুরের জন্মের পর থেকেই তার সম্পর্কে যে কথাটা বলা হয়েছে, তা হলো ‘একটু বেশিই কিউট’। অনেকে বলেন, তৈমুরের তারকাখ্যাতি তার মা-বাবাকে আরও বড় তারকা বানিয়েছে। তৈমুরকে সাইফ-কারিনার সন্তান না বলে এখন বলা হয় তাঁরা তৈমুরের বাবা-মা। সামাজিক যোগাযোগমাধ্যমে তৈমুরের অগণিত ফ্যান ক্লাব আছে। আর সেগুলো খুবই সক্রিয়। সে রকম একটা পেজ থেকেই মা কারিনা কাপুরের ‘ছাম্মাক ছাল্লো’ গানে তৈমুরের নাচের ভিডিও ভাইরাল হয়।

বাবার কোলে তৈমুর। ছবি: ফেসবুক
বাবার কোলে তৈমুর। ছবি: ফেসবুক

সেলিব্রিটিদের সন্তানদের মধ্যে তৈমুরের ফলোয়ার সবচেয়ে বেশি। তৈমুর তার লাল গাল আর নীল চোখের জন্য বেশ জনপ্রিয়। তৈমুরের জন্মের পর মা কারিনা কাপুর নিজ হাতে সাংবাদিকদের মিষ্টি খাইয়েছিলেন। সেই থেকে শুরু। ঘরের বারান্দায় বা বাইরে তৈমুর যেখানে, আলোকচিত্রীরাও সেখানে। আর তাঁদের সঙ্গে তৈমুরের সম্পর্ক খুবই মধুর। সে পোজ দিতে কখনোই ক্লান্তিবোধ করে না। আলোকচিত্রীরা যেভাবে দাঁড়াতে বলেন, তৈমুর সেভাবেই দাঁড়ায়। সে আবার আলোকচিত্রীদের খোঁজখবরও নেয়। জিজ্ঞেস করে, পিৎজা খেয়েছে কি না? মা বকে কি না?

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu