শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আজকের দিনেই পৃথিবীতে এসেছেন নায়ক ফারুক

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৭৭ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক ফারুক এক আবেগের নাম। তার পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। গ্রাম-বাংলার কাহিনি নির্ভর চলচ্চিত্রে তার অভিনয় আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। নায়কের ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্র অঙ্গনের মানুষজন তাকে ‘মিয়া ভাই’ বলেই সম্বোধন করেন। আজ (১৮ আগস্ট) তার জন্মদিন।

 

১৯৪৮ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। তার বাবা আজগার হোসেন পাঠান। এ নায়কের শৈশব-কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায়। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

 

দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই নায়ক। সেখান থেকে জন্মদিন উপলক্ষে একটি টিভি চ্যানেলকে দেওয়া ভিডিওবার্তায় কান্নাজড়িত কণ্ঠে দোয়া চেয়েছেন তিনি।

 

ফারুক বলেন, সবার কাছে অনুরোধ, কেউ গুজবে কান দেবেন না। আল্লাহর রহমতে আমি ভালো আছি। খুব শিগগিরই দেশে ফিরব।

 

এ সময় কান্নায় ফারুকের কণ্ঠ জড়িয়ে আসে। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘দেশের মানুষের ভালোবাসা ফারুক কোনোদিন ভুলবে না। দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই, যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারি।’

 

নায়ক ফারুক ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu