শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

কাঁচা মরিচের দাম ২৪০ টাকা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৫৯ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

সপ্তাহ না পার হতে ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। কেজিতে ৪০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকা।

 

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর আজিমপুর ও পলাশী বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

 

ক্রেতা রাজিয়া সুলতানা বলেন, গত সপ্তাহে কাঁচামরিচ কিনেছিলাম ২০০ টাকা কেজি দরে।

 

সপ্তাহ না ঘুরতেই কেজিতে বেড়েছে ৪০ টাকা। আজকে মরিচ কিনলাম ২৪০ টাকা।

 

এভাবে যদি সব জিনিসের দাম বাড়তে থাকে আমাদের মতো মধ্যবিত্তদের না খেয়ে থাকতে হবে। গরিব মানুষের কি হবে সেটা আল্লাহই ভালো জানেন।

 

আজিমপুর এলাকার একাধিক ভ্যানে সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা করে বেড়েছে।

 

আজিমপুরের ভ্যান সবজি বিক্রেতা মো. সাইফুল বলেন, বন্যা আর বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। এখন কেজি বিক্রি করছি ২৪০ টাকায়। জোয়ারের মতো দাম বাড়ছে কাঁচা মরিচের। বাজারের সাপ্লাই বাড়লে আবার কমে যাবে।

 

পলাশী বাজারের সবজি বিক্রেতা আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, বাজারে এখন কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা। তিন দিন আগে ৫কেজির পাল্লা কিনেছিলাম সাড়ে ৮শ’ টাকা। গতকালও কিনতে হয়েছে প্রতি পাল্লা সাড়ে ৯শ’ টাকা।

 

দোকানিরা জানান, মরিচের সরবরাহ বাড়লে আবার দাম কমার সম্ভাবনা আছে। শুধু পেঁপে বাদে সব ধরনের সবজির দাম বাজারে বাড়তে শুরু করেছে

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu