শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

রঞ্জিত মল্লিকের বাড়িতে গেলেন রুনা লায়লা ও আলমগীর

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৬৯ Time View

সকাল নারায়ণগঞ্জ

 

কলকাতার সিনেমায় কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক। তার মেয়ে কোয়েল মল্লিকও জনপ্রিয় অভিনেত্রী। সেই সুবাদে টলিউডে মল্লিক পরিবারের কদর বেশ চড়া। এই মল্লিক বাড়ির সঙ্গে দারুণ সখ্য রয়েছে বাংলাদেশের দুই কিংবদন্তির। তারা হলেন রুনা লায়লা ও আলমগীরের।

 

সম্প্রতি রঞ্জিত মল্লিকের বাড়িতে অতিথি হয়েছেন নন্দিত এই দম্পতি। সেই আনন্দঘন মুহূর্তের ছবি রুনা লায়লা নিজেই শেয়ার করেছেন ফেসবুকে। তাতে দেখা গেল, রঞ্জিত মল্লিক, তার স্ত্রী দীপা মল্লিক ও তার কন্যা কোয়েল মল্লিকের সঙ্গে হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন আলমগীর-রুনালায়লা।

 

জানা গেছে, এবারের কোরবানির ঈদ কলকাতায় উদযাপন করেছেন আলমগীর ও রুনা লায়লা দম্পতি। তারা কলকাতায় গেছেন শুনেই দাওয়াত দেন রঞ্জিত মল্লিক। সেই দাওয়াতে সাড়া দিয়েই হাজির হন তাদের বাড়িতে।

 

এ নিয়ে রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। কলকাতায় এসেছি শুনেই তারা দাওয়াত করেছেন। তাই বিকেলে তাদের বাসায় গিয়েছিলাম। সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে এসেছি।’

 

কলকাতার তারকারাও বাংলাদেশে এলে রুনা লায়লা ও আলমগীর দম্পতির বাসায় বিশেষ আপ্যায়ন পান। যেমন কয়েক বছর আগে গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার বাবাকে নিয়ে ঢাকায় এসেছিলেন। তখন তাদের সর্বাত্মক সহযোগিতা ও আপ্যায়ন করেছিলেন সংগীত-সিনেমা জগতের এই কালজয়ী তারকাদ্বয়।

 

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu