শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

১২১ বিদ্যালয়ে হারমোনিয়াম, ঢোল, তবলা বিতরণ করা হবে

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৬২৩ Time View
১২১ বিদ্যালয়ে হারমোনিয়াম, ঢোল, তবলা বিতরণ করা হবে
১২১ বিদ্যালয়ে হারমোনিয়াম, ঢোল, তবলা বিতরণ করা হবে (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ানগঞ্জঃ “শিক্ষা হচ্ছে ধনাগার ও সংস্কৃতি হচ্ছে এর প্রকাশ,যার মৃত্যু নেই” এই প্রতিপাদ্রকে সামনে রেখে কুতুবপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের   হারমোনিয়াম,ঢোল ও তবলা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১২১ বিদ্যালয়ে হারমোনিয়াম, ঢোল, তবলা বিতরণ করা হবে (ছবি সকাল নারায়ানগঞ্জ)

বৃহস্পতিবার (২জানুয়ারি) বেলা ১২ টায় দেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারায়ণগঞ্জ সদর সহকারী উপজেলার শিক্ষা অফিসার শাহিদা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীদের মাঝে হারমোনিয়াম, ঢোল, তবলা বিতরনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

১২১ বিদ্যালয়ে হারমোনিয়াম, ঢোল, তবলা বিতরণ করা হবে (ছবি সকাল নারায়ানগঞ্জ)

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিক বলেন,  ২০২০সাল হলো মুজিব বর্ষ।  আর এ মাসেই মোট  ১২১টি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম, তবলা, ঢোল বিতরণ করা হবে।আমি এই প্রথম দেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বিতরন করা শুরু করলাম।  সরকারি সবগুলো স্কুলে হারমোনিয়াম, তবলা,ঢোল বিতরন করা হবে। এবং সেগুলো সঠিক ভাবে ব্যবহার হচ্ছে কিনা আমি তা মনিটরিং করব। আমাদের দেশে আগামী দিনে যারা নেতৃত্ব দিবেন সে সব শিশুদের সুস্থ থাকতে হবে।তারা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক মূলক প্রোগ্রামে অংশগ্রহণ করবে।

১২১ বিদ্যালয়ে হারমোনিয়াম, ঢোল, তবলা বিতরণ করা হবে (ছবি সকাল নারায়ানগঞ্জ)

এসময়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মনিরুল আলম সেন্টু এবং দেলপাড়া, রামারবাগ,পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রী বৃন্দ।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu