শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

জাক জমকপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে শ্রী শ্রী শিব ও শীতলা মায়ের মন্দিরে

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৫৪২ Time View

জাক জমকপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে নগরীর ১নং রেলগেইটস্থ শ্রী শ্রী শিব ও শীতলা মায়ের মন্দিরে।

শুক্রবার(০৪ অক্টোবর) ষষ্ঠাদি কল্পারম্ভ বিহিত পূজার মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সপ্তমী পূজা সম্পন্ন হয়। এছাড়াও অষ্টমী, নবমী এবং দশমীতে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে আয়োজক কমিটি।

এইবার পূজোর আয়োজক কমিটির সভাপতি শ্রী রামানন্দ দাস বলেন, শান্তি সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক দেবী দুর্গা। দুষ্টের দমন সৃষ্টের পালন বিশ্বব্যাপি অবধারিত মঙ্গল ধ্বনি বয়ে যাক। দেবির অমিয় প্রত্যাশায় প্রতিবছরের ন্যায় এইবারো আমরা দুর্গাপূজার আয়োজন করেছি। মা দুর্গার অপার কৃপায় বিশ্বের প্রতিটি মানুষের  সুখ শান্তি বজায় থাকুক এই আমাদের চাওয়া। 

এইবার পূজা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শ্রী ননী গোপাল ভৌমিক, সহ-সভাপতি শ্রী রতন চন্দ্র শীল, সহ-সাধারণ সম্পাদক শ্রী পলাশ রাজবংশী, কোষাধ্যক্ষ শ্রী অনুপ কুমার দাস, সহ কোষাধ্যক্ষ সোহেল বেগী, সাংগঠনিক সম্পাদক শ্রী সজিব দাস, শিপন দাস, মাসুম বেগী, সহ সাংগঠনিক সম্পাদক শ্রী সন্দিপ দাস, সাগর বেগী, দপ্তর সম্পাদক শ্রী সাজেশ লাল খটে, বিজয় দাস, সহ দপ্তর সম্পাদক আকাশ দাস, রানা বেগী  প্রচার সম্পাদক শ্রী সজল দাস, সহ প্রচার সম্পাদক শ্রী রকি দাস, তাপস দাস, শিশির দাস, শুভ্র দাস, তপু দাস, জয় দাস। 

মন্ডপ পরিচালনায় রয়েছেন, শ্রী বলাই দাস, বিকি দাস, বিকাশ দাস এবং বলাই দাস। পূজা পরিচালনায় রয়েছেন শ্রী কৃষ্ণকান্ত আচার্য্য।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu