শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের সাথে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ডজবল টিমের সৌজন্য সাক্ষাৎ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

বিশেষ প্রতিনিধি, সকাল নারায়ণগঞ্জ:

“ভিসতা ৫ম জাতীয় ডজবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬”-এ পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা বাংলাদেশ পুলিশ ডজবল দলের সদস্যরা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) এবং বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডজবল, ল্যাক্রোসবল, সিস্টোবল ও রকবল ক্লাবের সভাপতি ব্যারিস্টার জিল্লুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট) ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ চ্যাম্পিয়ন দলের বিজয়ী খেলোয়াড়বৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে দুই দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দেশের মোট আটটি দল অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতার জমজমাট ফাইনালে বাংলাদেশ পুলিশ ডজবল (পুরুষ) দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফিরোজ স্মৃতি সংসদ, নড়াইল দলকে ৮-২ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে। চমৎকার এই সাফল্যের জন্য আইজিপি মহোদয় পুলিশ ডজবল দলের সকল সদস্য ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে ক্রীড়া অঙ্গনে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu