শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

রূপগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সবুজ ওরফে কালাই সবুজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মোহাম্মদ রৌশন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের ডেমরা থানাধীন মুসলিমনগর এলাকায় কুয়েতি মসজিদ সংলগ্ন নাহার ভিলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়।

এ সময় ধৃত আসামি সবুজ ওরফে কালাই সবুজের ভাড়া বাসার শয়নকক্ষ তল্লাশি করে ইংরেজিতে “WALTHER” লেখা একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুটি সাধারণ জিআর ওয়ারেন্ট এবং একটি জিআর সাজা যাবজ্জীবন ওয়ারেন্ট রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu