সকাল নারায়ণগঞ্জঃ
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ) সদর ট্রাফিক অফিসের এ বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার সদর ট্রাফিক অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি সদর ট্রাফিকে কর্মরত সকল অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি, পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মদক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান, সদর ট্রাফিক, সাতক্ষীরার টিআই (অ্যাডমিন) গৌরঙ্গ পালসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।