সকাল নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খাঁন-এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ফতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে চাষাড়া-সাইনবোর্ড লিংক রোডের এক্সি ওষুধের ডিপোর সামনে পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান (২৭)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান পঞ্চগড় সদর থানার শিংপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।