শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে অভিযান: ১৭ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিলেন আদালত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনাগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক ১৭ জন মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।

গত ২৮ আগস্ট ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে ২৯ আগস্ট ২০২৬ খ্রি. (শনিবার) বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইয়াসিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে আসামিদের সাজা ও জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন।

সোনারগাঁও থানার অভিযান ও ১৫ জনের সাজা সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে ৩টি আভিযানিক দল কাঁচপুর বাজার, বৈদ্যের বাজার এবং সোনারগাঁও জাদুঘর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জন মাদকসেবীকে আটক করে। ২৯ আগস্ট আদালত তাদের মধ্য থেকে ৮ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং বাকি ৭ জনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন।

সোনারগাঁও থানা কর্তৃক সাজাপ্রাপ্তরা হলেন: ১. মোঃ মিলন মিয়া (২৩), ২. শ্রী বিজয় দাস (২৬), ৩. মোঃ জুয়েল (২২), ৪. রুহুল আমিন (১৯), ৫. শাহীন (২৬), ৬. মোঃ আশিক (২২), ৭. রাব্বি মিয়া (২৫), ৮. বিল্লাল সরকার (২৭), ৯. মোঃ ইউসুফ (২৪), ১০. মোঃ আরিফ হোসেন (২৫), ১১. মোঃ রিপন (৩৭), ১২. আলামিন (২৫), ১৩. ওমর ফারুক (৫০), ১৪. কাজী রিপন (৪২) এবং ১৫. হৃদয় (৩২)।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযান ও ২ জনের সাজা অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসও বটতলা এলাকার একটি সিএনজি গ্যারেজের মাদক স্পটে অভিযান চালিয়ে ২ জন মাদকসেবীকে আটক করা হয়। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালতে তাঁদের প্রত্যেককে ৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃক সাজাপ্রাপ্তরা হলেন: ১. নাদিম হোসেন (৩৪), পিতা- আমির হোসেন, সাং- এসও বটতলা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং ২. মিশন মিয়া (২৩), পিতা- মৃত জাকির হোসেন, সাং- এসও রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

(তথ্যসূত্র: জেলা পুলিশ মিডিয়া সেল, নারায়ণগঞ্জ)

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu