সকাল নারায়ণগঞ্জঃ
সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।
গত ২৫ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণ ও উদ্ধারকৃত মাদক পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার একটি আভিযানিক দল চারখাই এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি নোহা গাড়ি গতিরোধ করে আটক করে। পরবর্তীতে গাড়িটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে ৭,৫০০ (সাত হাজার পাঁচশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয় অভিযানকালে গাড়ি থেকে তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন:
আইনগত ব্যবস্থা এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১/৩৮ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং- ২৮/১৯৪, তারিখ- ২৫/০৮/২০২৬ খ্রি:) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপ্পদের কাজ চলছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
(তথ্যসূত্র: জেলা পুলিশ মিডিয়া সেল, সিলেট)